1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

নাইজেরিয়ায় স্কুলে হামলা: শতাধিক শিক্ষার্থী নিখোঁজ

  • প্রকাশিত : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৭৮ জন পঠিত

নাইজেরিয়ার একটি স্কুলে বন্দুকধারীদের হামলার পর শতাধিক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যের গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুলকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

আল জাজিরা বলছে, স্কুলে ৮০০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল। একে ৪৭ বন্দুকধারী একটি দল এই হামলা চালায়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ওই স্কুলের কতজন শিক্ষার্থী নিখোঁজ আছে, তা জানতে গণনা করে নিরীক্ষার নির্দেশ দিয়েছেন।

বার্তা সংস্থা রয়র্টাসের মতে, আক্রমণকারীরা মোটরবাইকে করে ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছোড়ে। এর ফলে আশপাশের মানুষজন পালিয়ে যায়। ওই স্কুলের অনেক শিক্ষার্থীও পালিয়ে যেতে সক্ষম হয়। এ ছাড়া অন্তত ২০০ শিক্ষার্থী পালিয়ে যাওয়ার পর আবার ফিরে আসে। প্রথমে তাদের নিখোঁজ বলে ধরে নেয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকধারীরা শিক্ষার্থীদের মধ্যে অনেককেই ধরে নিয়ে গেছে বলে তারা দেখেছেন। যদিও এখনও হামলার কারণ স্পষ্ট করা যায়নি। সেইসাথে এখন পর্যন্ত হতাহতের সংখ্যাও নির্ধারণ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!