1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৬০৬ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে মিথ্যা ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাতৈর ইউনিয়ন যুবলীগ নেতা মো. এনামুল মোল্যা। ২৪ জুন বুধবার দুপুরে সাতৈর ইউনিয়নের বেড়াদী বটতলা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে যুবলীগ নেতা মো. এনামুল মোল্যা জানান, দৈনিক গণসংহতি, পথের খবরসহ কয়েকটি পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। আমার বড় ভাই মোঃ মজিবুর রহমান সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। আগামী ইউপি নির্বাচনেও তিনি সম্ভবনাময় চেয়ারম্যান প্রার্থী। আমার ভাইয়ের ভাবমূর্তি নষ্ট করতে আমাকে জড়িয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে বানোয়াট তথ্য দিয়ে ঘৃণ্য অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ওই ইউনিয়নের প্রতিদ্ব›দ্বী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নব্য আওয়ামীলীগার মো. হিরু মুন্সী, বিএনপি নেতা জাকির হোসেন টিআই ও দেলোয়ার হোসেন গংরা। তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তাই গ্রামে আমাদের বড় দল থাকলেও কোন সন্ত্রাসী বাহিনী নেই। আমার নেতৃত্বে যে হাতুড়ি বাহিনী আছে বলে গল্প ফাঁদা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। অত্র ইউনিয়নে হাতুড়ি বাহিনীর অস্তিত্ব আছে কিনা তা খুঁজে দেখতে তিনি উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানান। প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি আবু সাঈদ মোল্যা, সাধারণ সম্পাদক ধিরাজ কুমার রায়, সহ-সভাপতি মাসুদ মোল্যা, আ’লীগ নেতা কুমোদ রঞ্জন রায়, আকরাম মিয়া, আইনুউদ্দিন সরদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!