1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক

ইমরানকে মেয়র হিসেবে দেখতে চায় বোয়ালমারী পৌরবাসী

  • প্রকাশিত : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান মো. ইমরান হোসেন।বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা শেষ করে জনসেবক হিসেবে নিজেকে উৎসর্গ করতে রাজনীতিতে পদার্পণ করেছে এই মেধাবী তরুণ।

রাজনীতিতে তার আবির্ভাব জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনে উপজেলায় এক ভিন্নমাত্রা যোগ করেছে। বোয়ালমারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমানের কনিষ্ঠ ছেলে ইমরান হোসেন, পিতার আদর্শিক রাজনীতির বরপূত্র হিসেবে ইতোমধ্যেই সাধারণ মানুষের সুখদুঃখে পাশে দাঁড়িয়ে নিজ অবস্থান সৃষ্টি করে নিয়েছে।

বিচক্ষণ এ মেধাবী তরুণ ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য বোয়ালমারী পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। ইতোমধ্যেই তিনি পৌর ভোটারদের মনে আলাদা স্থান দখল করে নিয়েছেন। করোনা মহামারি থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ, রোগেশোকে যখনই এলাকার সাধারণ মানুষ বিপর্যস্ত হয়েছে সেখানেই দলমত নির্বিশেষে সাহায্য সহায়তা নিয়ে হাজির হয়েছেন ইমরান হোসেন।

বিনয়ী, বিচারাচারে ন্যায় পরায়ণতা, সত্যবাদীতায় এক আপোষহীন পুরুষ হিসেবে তার পিতা সিদ্দিকুর রহমানের সুনাম রয়েছে এলাকায়। পিতার সৎ গুণাবলীতে গুণান্বিত সুদর্শন মেধাবী এ তরুণ বোয়ালমারী পৌরসভাকে উন্নয়নের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ইতোমধ্যেই প্রচার, প্রচারণা, গণসংযোগ আর মানুষের দ্বারে দ্বারে ছুটে চলে এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে সে।

জনহিতকর নানা পরিকল্পনা, ঐতিহ্যবাহী প্রচীন মফস্বল শহর বোয়ালমারী সড়ক কাঠামোর পরিবর্তন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় খেলাধুলার পরিবেশ সৃষ্টিকরণ, প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিতকরণ সহ বেশ কিছু চমকপ্রদ এবং ব্যতিক্রমী পরিকল্পনা রয়েছে তার।

ইতোমধ্যে কয়েকটি দেশও তিনি ঘুরেছেন। তিনি মেয়র নির্বাচিত হলে সেই সব দেশের পৌর কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কিছু উন্নয়ন পদক্ষেপ বোয়ালমারী পৌর এলাকায়ও বাস্তবায়নের চেষ্টা তিনি করবেন বলে জানান। এলাকার সাধারণ মানুষও মো. ইমরান হোসেনের মেয়র প্রার্থী হওয়ায় আশার আলো দেখছেন।

গুণবহা গ্রামের ব্যাটারিচালিত ভ্যান চালক গিয়াস উদ্দিন জানান, সিদ্দিক চেয়ারম্যানের ছেলে মেয়র হলে আমার বিশ্বাস সে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে তার পিতার মতো। সে এখনই যে ভাবে মানুষের উপকারে কাজ করছে, মেয়র হলে আরও বেশি কাজ করতে পারবে। আমরা তাকে মেয়র হিসেবে দেখতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!