1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত সাড়ে চার লাখ ছাড়াল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৬৪২ জন পঠিত

ঐতিহ্য বাংলা, করোনা ডেক্স: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার সাড়ে আট মাসের মাথায় এসে ভাইরাসটিতে শনাক্তের সংখ্যা সাড়ে চার লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩০ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন। এছাড়া নতুন করে আরও ৩২ জনের প্রাণ গেছে করোনায়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৪৮ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সরকারি ও বেসরকারি ১১৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৬ লাখ ৮০ হাজার ১৪৯টি। এসব পরীক্ষায় ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী সাতজন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে চার জন, রাজশাহী বিভাগে তিন জন ও রংপুর বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই ৩১ জন আর বাড়িতে একজন মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন , ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম করোনা রোগীর মৃত্যু খবর আসে ১৮ মার্চ।

আসন্ন শীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার নানা উদ্যোগ নিচ্ছে। কঠোর হচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে। ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!