1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

শ্লোগানের কবি নাজমুল হক নজীর ও সাংবাদিক আমীরুল ইসলাম চৌধুরীর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪৬৮ জন পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে কবি নাজমুল হক নজীর ও সাংবাদিক আমীরুল ইসলাম চৌধুরীর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা  উপজেলা সদরের খাদ্য গুদাম সংলগ্ন কাজী আব্দুর রশিদ মার্কেটের ২য় তলায় সমকাল কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করে রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের (আরজেএফ) এর বোয়ালমারী শাখা।

কাজী হাসান ফিরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বোয়ালমারীর সমকাল প্রতিনিধি কাজী আমীন ইসলাম, আলফাডাঙ্গা উপজেলার প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সেকেন্দার আলম,বাংলা টিভি  প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন, ধামরাই সরকারি কলেজের প্রভাষক শহীদুল্লাহ্ নজীর মাসুদ, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন, বাঙালি সময়ের আলফাডাঙ্গা প্রতিনিধি মোঃ লায়েকুজ্জামান, আলফাডাঙ্গা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, কৃষকলীগ নেতা মোল্যা মোঃ কামরুল ইসলাম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের আলফাডাঙ্গা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল বাসার, বাঙালি সময়ের বোয়ালমারী প্রতিনিধি এ কে এম রেজাউল ইসলাম, ভোরের দর্পণের বোয়ালমারী প্রতিনিধি এস এম রুবেল, পূর্বাঞ্চল এর প্রতিনিধি সনত চক্রবর্তী ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আরজেএফ’র বোয়ালমারী শাখার সভাপতি ও ঢাকা টাইমসের বোয়ালমারী প্রতিনিধি আমীর চারু বাবলু।

বক্তাগণ স্মৃতিচারণে কবি নাজমুল হক নজীর ও সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।

প্রসঙ্গত, ত্রিশোত্তর আধুনিক বাংলা কবিতায় নাজমুল হক নজীর একজন স্বতন্ত্র কাব্যসাহসী আধুনিক কবি। ১৯৫৫ সালের ২৫শে সেপ্টেম্বর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন। কবি’র ৯টি কাব্যগ্রন্থ, ৩টি ছড়া, ১টি ইতিহাস গ্রন্থ, ১টি সম্পাদিত গ্রন্থ, নির্বাচিত কবিতা ও কবিতা সমগ্র প্রকাশিত হয়েছে। তিনি ২০১৫ সালের ২৩শে নভেম্বর ঢাকায় প্রয়াত হন। পরদিন কবিকে তার চেনা জনপদ কবির বাসস্থান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঝর্ণাধারায় সমাহিত করা হয়।

অপরদিকে ২০১৬ সালের ১৬ নভেম্বর বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ছোলনা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!