1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

বোয়ালমারীতে মন্দির থেকে মূর্তি চুরি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৭৫৩ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ   ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসভার কামারগ্রামে অবস্থিত ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা সংঘ’ মন্দিরে সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে চুরি সংঘটিত হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মন্দিরের সেবায়িত সুজিত কুমার বিশ্বাস বাদি হয়ে বোয়ালমারী থানায় এজাহার দায়ের করেছেন।

থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই মন্দিরের সেবায়িত সুজিত রাত সাড়ে ১০টার পর মন্দিরের পাশে থাকা তার ঘরে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোর ৫টার দিকে পূজা করতে মন্দিরে গিয়ে দেখেন চোরেরা মন্দিরের তিনটি তালা ভেঙে ২০ কেজি ওজনের পিতলের রাধাগোবিন্দ ও গোপালের বিগ্রহ চুরি করে নিয়ে যায়। এ সময় মূর্তির শরীরে থাকা রৌপ্যালংকার ও মন্দিরের ক্যাশবাক্সে থাকা নগদ ৮হাজার টাকাও নিয়ে যায়।

উল্লেখ্য, ১০ নভেম্বর একই এলাকার দুই হিন্দু বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছিল। এরপর গত রাতে মন্দিরে চুরি সংঘটিত হওয়ায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি চলছে। মূর্তি উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!