1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

গাজীপুরে ভ্যানচালককে অপহরণের পর উদ্ধার, সংবাদিকসহ গ্রেফতার ৩

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫৬৯ জন পঠিত

গাজীপুর প্রতিনিধি ঃ গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে অপহরণের ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত এক সাংবাদিকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করার হয়েছে মুক্তিপনের টাকাসহ দেশীয় অস্ত্র।

পুলিশ ও ভ্যানচালকের পরিবার জানায়. গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের আমবাগ উত্তরপাড়া থেকে ভ্যানচালক আব্দুস সালামকে (৪০) অপহরণ করে একটি চক্র। পরে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে স্বজনদের কাছে এক লাখ টাকা মুক্তিপন দাবি করে।

স্বজনরা বিকাশের মাধ্যমে দুইবারে ২০ হাজার টাকা পরিশোধ করলে তাকে ফেরত দেয়নি। নিরুপায় হয়ে স্বজনরা কোনাবাড়ি থানায় অপহরণ মামলা দায়ের করলে শনিবার ভোরে আমবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভ্যানচালককে উদ্ধার করে।

অপহরণের সাথে জড়িত আইপি টিভি মুক্তমন এর সাংবাদিক আবিদ রাসেল ও তার সহযোগী রবিউল ইসলাম এবং রুবেল মিয়াকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ০৪টি বাটন ফোন, ২টি স্মার্ট ফোন ১টি ক্যানন ক্যামেরা, ১টি হাতুরী, ১টি প্লাস, ১টি বাঁশের লাঠি ও তিনশত টাকা উদ্ধার করা হয়। বিকাশের পাঠানো ২০হাজার টাকা মধ্যে ১০হাজার টাকা এখনো আসামির বিকাশ একাউন্টের এখনো আছে।

জিএমপি কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, অভিযুক্ত রবিউল। রুবেল মাদক মামলার আসামী।

গ্রেফতারকৃত ব্যাক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন এলাকা হতে কৌশলে পরস্পরের যোগসাজশে পুলিশ নাম ভাঙ্গিয়ে, সাংবাদিক পরিচয় দিয়ে অপহরন করে মুক্তিপণ আদায় করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!