1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান

মাস্ক পরা নিশ্চিতে ঢাকায় নামছে মোবাইল কোর্ট

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৬৩৭ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : মাস্ক ব্যবহার নিশ্চিতে আরও কঠোর হচ্ছে সরকার। এজন্য আগামী দু-একদিনের মধ্যেই রাজধানীসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিন্ধান্ত নেয়া হয়।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বৈঠকে অংশ নেন, মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা। এসময় করোনা সংক্রমণরোধে সবাইকে আরও সর্তক থাকতে বলেন প্রধানমন্ত্রী।

পরে বৈঠকের বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে শিগগিরই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হবে।

এ সময় তিনি আরও জানান, আর্থিক ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাইজেশন কার্যক্রম আরও এগিয়ে নিতে ‘জাতীয় আর্থিক অন্তর্ভূক্তি কৌশল’ এর বাংলা ও ইংরেজি সংস্করণের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া জাতীয় পারমাণবিক ও তেজস্ক্রিয়তা বিষয়ক জরুরি অবস্থায় প্রস্তুতি ও সাড়া দান পরিকল্পনার খসড়ারও অনুমোদন দেয়া হয়েছে আজকের বৈঠকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!