1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিব করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৬৮০ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। তারা উভয়েই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

রবিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

অপু বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব স্যার গতকাল আইইডিসিআরে নমুনা দিয়েছিলেন। পরে তাদের করোনা পজিটিভ আসে। আজ আবার রাজারবাগ পুলিশ হাসপাতালে নমুনা দিয়েছেন। এখনো ফলাফল পাওয়া যায়নি। বর্তমানে দুজনই সুস্থ আছেন এবং বাসায় আছেন।’

এর আগে রবিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

গত মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর থেকে বেশ কয়েকজন মন্ত্রী ও সাংসদ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কয়েকজন মারাও গেছেন। তবে বেশির ভাগই সুস্থ হয়ে উঠেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!