1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বোয়ালমারীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪৯৪ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বৃহস্পতিবার রাতে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের ভ্যানচালক ইকরাম মৃধার স্ত্রী মোসা. ফাতেমা (২০) স্বামীর সঙ্গে বৃহস্পতিবার বিকেলে ঝগড়াঝাঁটি হয়। এর জের ধরে রাত সাড়ে ৮টার দিকে বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে সে ফাঁস নেয় বলে স্বামী ইকরাম জানায়। ফাতেমাকে রাত ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞান ব্রত শুভ্র তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা উপ-পুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে ইউডি মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!