1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

করোনায় মৃত্যু বেড়ে ৬১০৮, নতুন শনাক্ত ১৬৯৯

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৬৬২ জন পঠিত

ঐতিহ্য বাংলা, করোনা ডেক্স: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১০৮ জনে। একই সময়ে আরও ১ হাজার ৬৯৯ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ৬২০ জনে।

মঙ্গলবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৫টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৬১৬টি নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে পরীক্ষা হয় ১৩ হাজার ৫২০টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৭০ হাজার ১৬৪ জনে। নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৬৯৯ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ২৩ হাজার ৬২০ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা এক হাজার ৬৪৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১৫জন ও নারী একজন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬ জনের মধ্যে চল্লিশোর্ধ দুইজন, পঞ্চাশোর্ধ্ব দুই জন ও ষাটোর্ধ্ব ১২ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে তিন জন, রাজশাহী, বরিশাল ও খুলনায় একজন করে মারা গেছেন। সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোনো মৃত্যু নেই।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৫৭ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ১৫ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৫৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!