1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের রাস্তায় সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৫৬৯ জন পঠিত
বোয়ালমারী  প্রতিনিধিঃফরিদপুরের বোয়ালমারীতে প্রভাবশালী বড় ভাইয়ের কবল থেকে বসত-বাড়ি রক্ষায় নিজের স্ত্রী-সন্তান নিয়ে রাজ পথে নেমেছেন এক অসহায় ছোট ভাই। সরকারী বিভিন্ন দপ্তরে দরখাস্ত দেয়ার পাশাপাশি সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করছেন তিনি।
রবিবার (৮ নভেম্বর) বিকালে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে রাস্তায় দাড়িয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন ছোট ভাই হুমায়ুন কবির মিয়া । পরে পারিবারিক মানব বন্ধনে অংশ নেন।
উপজেলার চতুল গ্রাম নিবাসী ছোট ভাই হুমায়ন কবির মিয়া সাংবাদিক সম্মেলনে বলেন, নিজেদের বসত বাড়িতে পৈতৃক সূত্রে ৭ শতাংশ জমি পেয়েছেন তিনি। ঐ জমিতে একটি টিনশেড ওয়ালের পাকা ঘর তুলে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু ঐ জমি থেকে তাকে উচ্ছেদের চেষ্টা করছেন তারই আপন বড় ভাই ডাঃ গোলাম কবির। ঐ জায়গায় একটি নার্সিং হোস্টেল নির্মাণের নামে ছোট ভাই হুমায়ন কবিরকে সরিয়ে দেয়ার পায়তারা করছেন উপজেলার পৌর সদরে অবস্থিত ডাঃ গোলাম কবির নার্সিং ইনিষ্টিটিউটের কর্ণধার ডাঃ গোলাম কবির।
হুমায়ুন অভিযোগ করেন, তাকে উচ্ছেদের লক্ষে তার পরিবারের উপর নানাভাবে নিপীড়ন চালাচ্ছে গোলাম কবির। স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ তাকে গালি-গালাজ, মারধর, হুমকি-ধমকী, ঘর-বাড়ি ভাংচুরসহ বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়েছে গোলাম কবির ও তার সহযোগীরা। মানববন্ধনে হুমায়নের স্ত্রী ফরিদা অভিযোগ করেন, গত ২৯ অক্টোবর তারা বাড়িতে ছিলেন না। এ সুযোগে ডাঃ কবির বহিরাগত লোকজন নিয়ে তার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। দূর্বৃত্তরা তার ঘরের আসবাবপত্র ভাংচুর সহ কয়েকটি দরজা-জানালা খুলে নিয়ে যায়। লুট করে নেয় স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মূল্যবান মালামাল।
ফরিদা জানান, গোলাম কবির অনেক বিত্তবান ও প্রভাবশালী হওয়ায় তিনি আইনের আশ্রয় নিতে সাহস পাচ্ছেন না। ফলে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ ফরিদার।
এ ব্যাপারে অভিযুক্ত ডাঃ গোলাম কবির বলেন, ঐ জমি হুমায়ন আমার কাছে বিক্রি করেছে। বাড়ির পাশে অন্য একটা জমিতে ওর বাড়ি করার কথা ছিলো। কিন্তু ও সেটা মানছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!