1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

চিকিৎসকের সাথে দুর্ব্যবহার করায় কলেজ ছাত্রকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৮৭৫ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে সনদপত্রের ফটোকপি সত্যায়িত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করায় সম্রাট আকবর (২৩) নামে এক কলেজ ছাত্রকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আকবর বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বজলুর রশীদ মুরাদের ছেলে।

আদালত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আকবর কিছু সনদপত্রের ফটোকপি সত্যায়িত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মূল কপি না থাকায় সত্যায়িত করতে অপারগতা প্রকাশ করলে ওই কলেজ ছাত্র চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং দুর্ব্যবহার করে। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে  আকবরকে ১৮৬০ এর ১৮৯ ধারায় ৭হাজার টাকা জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!