1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বোয়ালমারী পৌর নির্বাচনে তরুণ মেয়র প্রার্থী ইমরানের ব্যাপক সাড়া

  • প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৮৫৫ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি ঃ সারাদেশে বইছে আসন্ন পৌর নির্বাচনের হাওয়া। এর ব্যাতিক্রম নয় ফরিদপুরের বোয়ালমারীও। প্রথম শ্রেণির পৌরসভা বোয়ালমারী, এখনো পৌর নির্বাচনের দিন-ক্ষণ ঠিক হয়নি। তাই বলে সম্ভাব্য প্রার্থীদের কেউ আর ঘরে বসে নেই। ভোটারদের দৃষ্টি আকর্ষণে মাঠ কর্ষণে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন সবাই। যে যার মতো করে চালাচ্ছেন প্রচারণা। তবে অনেকের চেয়ে একধাপ এগিয়ে সম্ভাব্য মেয়র প্রার্থী ইমরান হোসেন।

বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক একাধীকবারের  সভাপতি, বোয়ালমারী ইউনিয়নের সাবেক সুযোগ্য চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ছিদ্দিকুর রহমানের সুযোগ্য সন্তান ইমরান যেন অদম্য দুর্বার। তারণ্যজ্জ্বল, অসম্ভব প্রাণশক্তির অধিকার ইমরানের জীবনে এবারই প্রথম কোন নির্বাচনে প্রার্থীতার অভিজ্ঞতা। দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করলেও নিজে কোন প্রতিদ্ব›দ্বীতায় অংশ নেননি ইতিপূর্বে।

বোয়ালমারীকে ঢেলে সাজাতে ও নগর উন্নয়নে পরিকল্পিত ভবিষ্যৎ রূপকল্প, ব্যাতিক্রমী আর অভিনব সব কলা-কৌশল নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন নবীন-তরুণ প্রার্থী ইমরান। দলীয় মনোনয়নের দৌঁড়ে এগিয়ে থাকা ইমরান অহর্নিশ ছুটে বেড়াচ্ছেন পৌর জনপদের এ প্রান্ত থেকে ও প্রান্তে।

মিষ্টভাষী, অমায়িক আচার-আচরণে ইতোমধ্যেই পৌর ভোটারদের মনে একটি স্থান দখল করেছেন সে। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য আর পিতার মতোই মানুষের দূরদিনে সাহায্য সহযোগীতার ডালি নিয়ে পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের। তাই ভোটের মাঠে বেশ আগেভাগেই ইতিবাচক এক আবহ গড়ে উঠেছে উচ্চ শিক্ষিত এই নবীন প্রার্থীকে ঘিরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!