1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

মধুমতি নদীতে বিহারী লাল শিকদার নৌকা বাইচ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৯৮৩ জন পঠিত

বোয়ালমারীর প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারী ও মাগুরার মহম্মদপুর উপজেলার সীমান্তবর্তী মধুমতি নদীতে ৭তম বারের মত অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘ বিহারী লাল শিকদার’ নৌকা বাইচ ও গ্রামীণ মেলা।

৪  নভেম্বর বুধবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাগুরা-২ আসনের এমপি ড. বীরেন শিকদারের প্রয়াত বাবা বিহারী লাল শিকদারের নামে এ নৌকা বাইচের আয়োজন করে মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থা। ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীর এলাংগ খালি ঘাট শেখ হাসিনা সেতু এলাকার বিস্তীর্ণ চর ও মধুমতির অপর পার মাগুরার মহাম্মদপুরে দু দিন আগে থেকেই গ্রামীণ মেলা বসে।

এ ছাড়া লক্ষাধিক দর্শনার্থীদের মনোরঞ্জনে আয়োজক কমিটি নদীতে ভ্রাম্যমাণ জারীসারি গানের আয়োজন করে।লোকসংগীতের সুরের মূর্ছনা আর লোকনৃত্যে দর্শকদের মাতিয়ে রাখে ভ্রাম্যমাণ জারীসারিদল। এ বছর মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, পাবনা, ফরিদপুর, খুলনা ও রাজবাড়ী জেলার ৯টি বাইচের নৌকা এবারের এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে মধুমতির দুই পারে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক লাখ দর্শকের সমাগম ঘটে।

বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন ড. বীরেন শিকদার এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!