1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

পুলিশ সদস্যকে মারধরে মামলায় ফরিদপুরে আ’লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৭৬২ জন পঠিত

ঐতিহ্য বাংলা নিউজ॥ ফরিদপুরের মধুখালীতে হাইওয়ে পুলিশের এক কনস্টেবলকে মারধোর করায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে মধুখালী পেয়াজ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম মীর্জা ইমরুল কায়েশ (৫২)। তিনি মধুখালী পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি মধুখালী পেয়াজ বাজারের একজন আড়তদার। মীর্জা ইমরুল কায়েশ মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর ভাই।
মীর্জা ইমরুল কায়েশ যে পুলিশ সদস্যকে মারধোর করেছেন তিনি হলেন নাজমুল হোসাইন (২৮)। সে ফরিদপুর হাইওয়ে পুলিশের কনস্টেবল হিসাবে কর্মরত রয়েছেন। তিনি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্রাহ্মনকান্দা গ্রামের বাসিন্দা।
মধুখালী থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে মধুখালী পেয়াজ বাজারে পেয়াজ বিক্রি করতে যান পুলিশ সদস্য নাজমুল। তিনি আড়তদার ও আওয়ামী লীগ ইমরুলের আড়তে পেয়াজ বিক্রি করেন। পেয়াজ কিনে টাকা দেওয়ার ব্যপাারে সময় ক্ষেপন করেন ইমরুল। পুলিশ সদস্য নাজমুল টাকা পেতে দেরী করায় ক্ষোভ প্রকাশ করলে ইমরুলসহ তার কয়েকজন শ্রমিক এসে পুলিশ সদস্য নাজমুলকে বেদমভাবে প্রহার করে। পরে মধুখালী থানার পুলিশ এসে নাজমুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় ইমরুলকে আটক করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল রহমান বলেন, এ ঘটনায় পুলিশ সদস্য নাজমুলের মামা মোস্তাক আহমেদ বাদী হয়ে ইমরুলসহ কয়েকজনকে আসামি করে মারপিটের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ইমরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বর্তমানে মধুখালী থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!