1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন

তুমি হাসলে হাসে বাংলাদেশ

  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২০ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গৌরবোজ্জ্বল সাফল্যের অধ্যায়ে, বর্ণাঢ্য সেই সংগ্রামী ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৪তম জন্মদিন আজ। তার জন্মদিনে শুভেচ্ছা উপহার হিসেবে সামাজিকমাধ্যমে প্রকাশ পেয়েছে একটি বিশেষ ভিডিও গান। ইতোমধ্যে গানটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

‘তুমি হাসলে হাসে বাংলাদেশ’ শিরোনামের বিশেষ এই গানচিত্রে উঠে এসেছে বঙ্গবন্ধুকন্যার যোগ্য নেতৃত্ব, দেশের উন্নয়নের কথা ও ছবি। গানটির ভিডিওতে দেশের উন্নয়নের দৃশ্যমান চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এতে শেখ হাসিনার অপুরণীয় অবদানের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া, বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানাতে প্রধানমন্ত্রী ভূমিকার কথা বলা হয়েছে। যার কারণে গৌরবের সঙ্গে বিশ্বের বুকে উড়ছে বাংলাদেশের পতাকা।

শুরুতে ‘বঙ্গবন্ধুর কন্য তুমি অস্বিত্বের শেকর, থাকলে তুমি ভয় করি না বাধা কিংবা ঝড়’ গানের এমন লাইন যে কারো মনে সাহস যোগাবে। কারণ শত বাধা বিপত্তি মোকাবিলা করে শেখ হাসিনা দেশকে নিয়ে যাচ্ছেন উন্নয়নের চূড়ায়। এছাড়া, কিছু উন্নয়নের মধ্যে, পদ্মা সেতু, মেট্রোরেল, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রত্যন্তঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা পৌঁছে দেয়ার মতো নানা দৃশ্য দেখানো হয়েছে। এমন দৃশ্যের ভিডিও গান দেখলে মুহূর্তে যে কারো মন ভালো হয়ে যাবে।

‘সাধারণের মাঝে অসাধারণ, তুমি এগিয়ে চলার অঙ্গীকার/ জননেত্রী থেকে তুমি, বিশ্ব নেত্রী তুমি বাংলার অহংকার/ উন্নয়নের জোয়ারে এগিয়ে যাচ্ছে দেশ, তুমি প্রত্যায়ী তুমি আশা/ তুমি আমার বাংলাদেশ/ তুমি হাসলে হাসে বাংলাদেশ’- এমন সব কথা যুক্ত করা হয়েছে গানটিতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৭৪ বছরে পা রাখলেন। নন্দিত নেত্রী আজ স্ব-মহিমায় বাংলার কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার আসনে অধিষ্ঠিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!