1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল

অক্সফোর্ডের চেয়ে কার্যকর একটি ভ্যাকসিন তৈরির দাবি ভারতীয় বিজ্ঞানীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯০ জন পঠিত

আন্তজার্তিক ডেক্স : যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ভ্যাকসিনের চেয়ে কার্যকর একটি ভ্যাকসিন তৈরির দাবি করেছেন ভারতীয় এক বিজ্ঞানী। সুমি বিশ্বাস নামে ওই গবেষকের দাবি, তাদের তৈরি ‘সুপারগ্লু ভ্যাকসিন’ করোনার পাশাপাশি ক্যান্সার সারাতেও কাজে লাগবে।

কলকাতার সংবাদমাধ্যম দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সুমি বিশ্বাসের তৈরি ভ্যাকসিনটি অক্সফোর্ড বা মডার্নার ভ্যাকসিনের চেয়ে সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, এটি তৈরির মূল উপাদান হেপাটাইটিস-বি’র ভ্যাকসিন বহু বছর ধরেই বাজারে রয়েছে। আর ভারতের প্রধান ভ্যাকসিন প্রস্তুতকারক পুনের সিরাম ইনস্টিটিউটও সেটি তৈরি করছে প্রচুর পরিমাণে। ফলে, এসবে অভ্যস্ত থাকায় নতুন করোনা ভ্যাকসিনের উৎপাদন অনেকটাই সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

লেকটাউনের বাসিন্দা সুমি বিশ্বাস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফফিল্ড মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক। তিন বছর আগে তিনি নিজেই গড়ে তোলেন ভ্যাকসিন-প্রযুক্তি সংস্থা ‘স্পাইবায়োটেক’।

সুমি আনন্দবাজারকে বলেন, আমাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন তৈরির জন্য সিরাম ইনস্টিটিউটের সঙ্গে একটি চুক্তি হয়েছে। সিরাম বহুদিন ধরেই হেপাটাইটিস-বি ভ্যাকসিন বানাচ্ছে। তাই এই চুক্তিতে আগ্রহ ছিল দু’পক্ষেরই। তিনি বলেন, আমাদের ভ্যাকসিনের তিন দফার ক্লিনিক্যাল ট্রায়াল অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে। শিগগিরই ভারতেও শুরু হবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা, ফাইজার বা মডার্নার করোনা ভ্যাকসিনের চেয়ে স্পাইবায়োটেকের ভ্যাকসিনের পার্থক্য কোথায়? এর জবাবে ভারতীয় এ বিজ্ঞানী বলেন, ভ্যাকসিন তৈরিতে প্রায় সবাই অল্প চেনাজানা করোনাভাইরাসের ওপর বাজি ধরেছেন। অক্সফোর্ডেরটি ‘ভেক্টর ভ্যাকসিন’, মডার্নার ‘মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন’। কিন্তু আমরা অতিপরিচিত হেপাটাইটিস-বি ভ্যাকসিনের অ্যান্টিজেনের ওপর করোনার অ্যান্টিজেন বসিয়ে নতুন ভ্যাকসিন বানিয়েছি। এ প্রযুক্তির নাম ‘সুপারগ্লু’। এর সুবিধা হচ্ছে, বহুদিন ধরে কার্যকারিতা ও গুণাগুণ জানা হেপাটাইটিস-বি অ্যান্টিজেনের ওপর ভরসা রাখা যাচ্ছে।

নতুন ভ্যাকসিনটি শুধু কোভিড-১৯ নয়, ক্যান্সারও সারাবে বলে দাবি করেছেন সুমি বিশ্বাস। তিনি বলেন, যে প্রযুক্তিতে এই ভ্যাকসিন তৈরি হয়েছে তার মাধ্যমে আরও নানা ধরনের ক্রনিক রোগ সারানো সম্ভব। এটি ক্যান্সার চিকিৎসাতেও বড় ভূমিকা রাখবে।

সুমি জানান, তাদের ‘সুপারগ্লু ভ্যাকসিন’ প্রাণীদেহের পরীক্ষায় সফল হয়েছে। বাকি পরীক্ষাতেও সেটি অনায়াসে উতরে যাবে বলে আশা করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!