1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

দেখা মিলছে না প্রধান আসামি মামুনের

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১০ জন পঠিত

নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ার পর থেকে তার দেখা মিলছে না। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল, নেতাদের আটক করা হলেও তাকে কোথাও দেখা যায়নি। বর্তমানে তিনি কোথায় আছেন কেউ বলতে পারছে না। মামলার ব্যাপারে তার কোনো বক্তব্যও পাওয়া যায়নি। তার ব্যবহৃত দুটি মুঠোফোন নাম্বারই বন্ধ পাওয়া যাচ্ছে।

গত রবিবার রাতে রাজধানীর লালবাগ থানায় মামলাটি করেন মামুনের সহপাঠী এবং ছাত্র অধিকার সংরক্ষণ অধিকার আন্দোলনের কর্মী এক ছাত্রী। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, নাজমুল হাসান, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এই মামলার প্রতিবাদে গতকাল সোমবার সন্ধ্যায় বিক্ষোভ করতে গিয়ে নুরসহ সাত কর্মী গ্রেপ্তার হন। পরে অবশ্য পুলিশ তাদের ছেড়ে দেয়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মামলাটি করেন। মঙ্গলবার রাজধানীর কোতয়ালী থানায় মামলাটি রেকর্ড হয়। ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ভিপি নুরকে তিন নম্বর আসামি করা হয়েছে। ধর্ষণের স্থান হিসেবে কোতয়ালি থানাধীন মিউনিসিপ্যাল হকার্স মার্কেট এলাকায় একটি হোটেলের কথা উল্লেখ করা হয়েছে।

মামলার এক নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে। দুই নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। তিন নম্বর আসামি করা হয়েছে নুরুল হক নুরকে।

অন্য তিন আসামি হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। মঙ্গলবার কোতায়ালী থানা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!