1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

আইপিএল নিয়ে জুয়া, এক রাতেই আটক ১৯ জন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬৩ জন পঠিত

কুড়িগ্রামে প্রতিনিধি :  কুড়িগ্রামে আইপিএল নিয়ে জুয়াবিরোধী অভিযান চালিয়ে একদিনে ১৯ জনকে আটক করেছে পুলিশ। চলমান অভিযানের অংশ হিসেবে জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আইপিএল ম্যাচ চলাকালীন জুয়ায় লিপ্ত থাকা ৮ জন এবং একই রাতে রাজারহাট সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুন্দর গ্রাম পুটিকাটা স্কুল সংলগ্ন রতনের চায়ের দোকান থেকে ১১ জনকে আটক করা হয়।

এ সময় জুয়ায় ব্যবহৃত টিভি, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন, উলিপুর উপজেলার আবু মুসা (৩২), নুরইসলাম (২২), বদিউজ্জামান (২৫), আনিছুর মন্ডল (৩০), শাহিন আলম (১৭), সুজন মিয়া (১৯), বকুল মিয়া (২৪) ও রাজু মিয়া (৩৫)। এরা সবাই থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামের বাসিন্দা। তবে রাজারহাটে আটক ১১ জনের নাম জানা যায়নি।

অভিযানের বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বলেন, আইপিএল শুরু হওয়ার পর এক শ্রেণির তরুণ ও কিশোর খেলা দেখার নামে আইপিএল জুয়ায় জড়িয়ে পড়েছে। এমনকি খেলাকে কেন্দ্র করে মাদকসহ দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। বেড়েছে পারিবারিক বিভিন্ন বিশৃঙ্খলা। তাই সকল অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!