1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

করোনার ভ্যাকসিন পেতে আগাম যোগাযোগ বাড়ানোর তাগিদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫১ জন পঠিত

নিজেস্ব প্রতিবেদক : করোনার ভ্যাকসিন দ্রুত পেতে অগ্রিম টাকা জমা দেয়াসহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহ।

আর, এখন পর্যন্ত যেসব দেশ ভ্যাকসিন আবিষ্কারে সফলতার পথে, তার মধ্যে রাশিয়ার স্পুটনিক কোম্পানির ভ্যাকসিন অনেকটা কার্যকর হবে বলে মনে করছেন বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ড. সমীর কুমার সাহা।

চীনের উহান থেকে শুরু হওয়া করোনা ভাইরাস সময়ের পাখায় ভর করে এখন দাপিয়ে বেড়াচ্ছে গোটাবিশ্ব। প্রাণহানির পাশাপাশি তাবৎ পৃথিবীর অর্থনীতিতে আঘাত হেনেছে অদৃশ্য এই অণুজীব। মহামারি এই ভাইরাসের প্রতিষেধক বানাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উন্নত বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীরা।

এরই মধ্যে ভ্যাকসিন আবিষ্কারে সফলতার দ্বারপ্রান্তেও পৌঁছে গেছে অনেক দেশ।  ভ্যাকসিন আবিষ্কারে এখন পর্যন্ত অনেকটা সফল হওয়ার দাবি করেছে, রাশিয়ার স্পুটনিক, চীনের সিনোভ্যাক, অক্সফোর্ডের অষ্ট জেনিকা এবং আমেরিকার সাফোনি ও মডানা কোম্পানি।

এদিকে, বিশ্বের যেখানেই করোনার টিকা আবিষ্কার হোক, যত দ্রুত সম্ভব তা দেশের মানুষের জন্য সংগ্রহ করা হবে বলে, সম্প্রতি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

দ্রুত ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণে প্রস্তুতির জন্য সরকারকে ধন্যবাদ দিয়ে, কোভিড-১৯ জাতীয় কারিগরী পরামর্শক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ভ্যাকসিন পেতে আগে থেকে যোগাযোগ বাড়ানোর কথা।

আর, দেশের আবহাওয়ার সাথে রাশিয়ার ভ্যাকসিন বেশি কার্যকর হবে বলে জানালেন, বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ড. সমীর কুমার সাহা।

তবে যে কোম্পানিই বাজারে আগে আসবে, তাদের ভ্যাকসিনই সংগ্রহ করলে জনগণ উপকৃত হবে বলেও মনে করেন এসব বিশিষ্টজনেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!