1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

চলে গেলেন অভিনেতা কে এস ফিরোজ

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬০ জন পঠিত

বিনোদন ডেক্স: করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন নাট্য ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা কে এস ফিরোজ। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

অভিনেতার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, মৃত্যুর সময় কে এস ফিরোজের জ্বর ও শ্বাসকষ্ট ছিল। তবে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কি না, পরীক্ষা না করানোয় তা জানা যায়নি।

চয়নিকা আরও বলেন, ‘কে এস ফিরোজকে মঙ্গলবার সিএমএইচে ভর্তি করা হয়। এদিন চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তার নিউমোনিয়া হয়েছে। এরপর ইনজেকশন দিলে অভিনেতার অবস্থা আরও খারাপ হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। আমার বহু নাটকে তিনি অভিনয় করেছেন। এমন দুঃসংবাদ মেনে নিতে পারছি না।’

বরিশালে জন্ম নেয়া কে এস ফিরোজ একজন সাবেক সেনা কর্মকর্তা। ১৯৭৭ সালে তিনি মেজর পদে থাকাকালীন চাকরি থেকে অব্যাহতি নেন। এরপর পেশা হিসেবে বেছে নেন অভিনয়কে। তার অভিনয়ে হাতেখড়ি হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। বিটিভিতে প্রচারিত ‘দীপ তবুও জ্বলে’ শিরোনামের একটি নাটকে তিনি প্রথম অভিনয় করেন।

দীর্ঘ ক্যারিয়ারে বহু নাটকে তিনি অভিনয় করেছেন। কখনো বড় ভাই, কখনো দায়িত্বশীল বাবার চরিত্রে। অসংখ্যা বিজ্ঞাপনেও তাকে দেখা গেছে। এছাড়া অভিনয় করেছেন কয়েকটি চলচ্চিত্রেও।

গুণী এই অভিনেতার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোক জানিয়েছেন বিনোদন জগতের বহু তারকা এবং তার সহকর্মীরা। কে এস ফিরোজের পরিবারে বর্তমানে তার স্ত্রী এবং তিন মেয়ে রয়েছে। প্রয়াত অভিনেতার আত্মার মাগফেরাতের জন্য তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!