1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

আলফাডাঙ্গায় নারী শ্রমিককে গণধর্ষণ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৩ জন পঠিত

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ী গ্রামের এক বিধবা নারী (২৬) গণধর্ষনের শিকার হয়েছেন। সোমবার রাতে এ ধর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।ধর্ষিত ওই নারী পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার ডোবরা পারটেক্স জুট মিলে শ্রমিকের কাজ করেন।

আটককৃতরা হলেন, যোগিবরাট গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আরিফুর রহমান (২৭), একই গ্রামের রতন শেখ এর ছেলে গিয়াস শেখ (২৮) এবং কুদ্দুস শেখের ছেলে ইস্রাফিল শেখ (২৫)।

এলাকা সূত্রে জানা যায়, মিল থেকে রাতের শিপ্টে কাজ শেষ করে ওই নারী মিলের টলি গাড়ীতে করেবাড়ি ফিরছিলেন। ওই এলাকার সহকর্মীরা যার যার এলাকায় নেমে যাওয়ার পর রাত ১১টার দিকে ওই নারীকে গাড়ীর চালকসহ চারজন মিলে আলফাডাঙ্গার টাবনী গ্রামের ঘোষবাড়ির সংলগ্ন ফাঁকা মাঠে নিয়ে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে ধুলজুড়ি এলাকায় তাদের বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। ঘটনাটি ওই নারী বাড়ি ফিরে স্বজনদের জানালে সকালে পরিবারের লোকজন থানা পুলিশকে ঘটনাটি জানান।

মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। এছাড়া অপর ধর্ষক একই গ্রামের মৃত মোস্তাজ শেখের ছেলে আব্দুল্লাহকে আটকের চেষ্টা চলছে। তিনি জানান, এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!