1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

অংশুর কাছে খোলা চিঠি-১-নাসরিন আক্তার

  • প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৯১৪ জন পঠিত

অংশু
কেমন আছো তুমি?হয়তো ভালো।আমিও বেশ আছি।তোমাকে ভুলে,তোমার থেকে অনেকটা দূরে। নাম না জানা একটি ছোট্ট গাঁয়ের নীল ঠিকানায়।জানো অংশু কাল সারারাত স্বপ্নে তুমি ছিলে আমার সাথে।সে এক স্বপ্নময় দিন ছিল আমার।
তুমি আর আমি মেঠো পথ ধরে হাঁটছি।জড়িয়ে রেখেছি তোমার একটি হাত নিজের বুকের কাছে।কত গল্প আর কত স্বপ্ন ভরা হৃদয়ে চলছি আমরা।রবি ঠাকুরের কবিতা শোনাতে শোনাতে মুগ্ধ করছো আমাকে তুমি, জানো অংশু, তুমি যখন রবি ঠাকুরের কবিতাগুলো হৃদয় দিয়ে আবৃত্তি করো আমি তখন মাতাল হাওয়ায় উড়ি।আমার আঁচল,আমার ইচ্ছে, আমার ভাষা…. সব সব সব স্তব্ধ হয়ে যায়।
হাঁটতে হাঁটতে আমরা একটি নদীর ধারে গিয়ে পৌছলাম।তুমি বললে—- ক্লান্ত আমি,বসতে হবে।আর পারছি না হাঁটতে।
সবুজ ঘাসের গালিচায় পাশাপাশি বসে পড়লাম দুজন।তোমার কাঁধে নির্ভরতায় নিজের মাথাটি এলিয়ে দিলাম।
অনেকটা সময় পার হয়ে গেল, চুপ করে শুধু দুজন বসে।নদীর কুলুকুলু ধ্বনি আর দোয়েল, টুনটুনির মধুর ডাকে আমরা মুগ্ধ হতে থাকলাম।
আমি মনে মনে ভাবলাম স্বর্গ সুখ কেমন হয়!!!! প্রিয়জনের সাথে নদীর ধারে নির্জনে সবুজ ঘাসের উপর বসে বসে নদীর স্রোতধ্বনি আর পাখির ডাক শোনার নাম কি স্বর্গসুখ!!!!! এর চেয়ে বেশি সুখ আমার চাই না অংশু।তুমি বললে
—–আমি শুয়ে পড়বো সোনা,তোমার কোলে মাথা রেখে একটু নিশ্চিন্তে ঘুমাবো।
তোমার মুখে এই “সোনা” ডাকটি শুনলেই আমি শিহরিত হয়ে উঠি।তুমি বার বার ডাকো আর আমি বার বার……
আমি বললাম— ঘুমাও না অংশু।তুমি আমার কোলে ঘুমাবে এ তো আমার পরম পাওয়া।
খুব খুঁতখুঁতে তুমি।কিছুতেই ঘাসের উপর শুতে রাজি হলে না।অগ্যতা আমার ওড়নাটি ঘাসের উপর বিছিয়ে দিলাম।আমার চোখে চোখ রেখে মৃদু হাসলে।আমি তোমার চুল টেনে বললাম
—–খুব আহ্লদ না!!!!
——হুম,আহ্লাদ!!!
আমার কোলে মাথা রেখে ঘাসের উপর ওড়নার বিছানায় শুয়ে পড়লে তুমি।অপলক তাকিয়ে রইলে আমার মুখের দিকে।
——- কি দেখছো অমন করে??
জানতে চাইলাম আমি।তুমি বললে
——- তোমাকে,শুধু তোমাকে দেখছি।ঐ নীল আকাশ আর তোমার চোখ, চোখের ভাষা সবকিছু মিলে মিশে একাকার হয়ে গেছে রে সোনা।
——–অংশু!!!!!
করুণ এক আর্তনাদ বেরিয়ে এলো আমার কন্ঠস্বর থেকে।এতটা শিহরন আগে কখনো হয়নি আমার!!! এতটা গভীর অনুভব বুঝি নি আমি আগে।
অংশু অংশু অংশু কি জাদু জানো তুমি???
বুঝি না, বুঝতে পারি না কি এক ছটছটানি,কি এক পাগলামি যেন আমায় প্রতি মুহূর্তে উন্মাদ করে তুলছে।
তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি।তুমি অপলক চেয়ে আছো আমার চোখের দিকে।আমার অন্য হাতটি টেনে নিলে তোমার বুকের উপর।এমন মুহূর্তে কোন ভাষার প্রয়োজন হয় না।সব কথা যেন আমাদের হয়ে প্রকৃতি বলে দিচ্ছে।
অংশু এবার বলোতো— এই ছোট্ট স্বপ্নটি কি সত্যি হতে পারে না! এইটুকুই তো চাওয়া আমার। কেন বিবর্ণ হয়ে যায় আমার স্বপ্নের ভাষা।কেন নোনা জলের প্লাবনে বালিশ ভিজে ওঠে।
অংশু তোমায় আমি চাই—- আমার সব অনুভবে, আমার যাতনায়, আমার ভালোবাসা।
ইতি
তোমার বঞ্চিত
“সোনা”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!