1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

করোনা আক্রান্ত এমপি সালমাকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৬১৮ জন পঠিত

রাজবাড়ী প্রতিনিধি : সংরক্ষিত মহিলা আসনের এমপি ও রাজবাড়ীর সাবেক এমপি এ্যাড ওয়াজেদ আলী চৌধুরীর মেয়ে সালমা চৌধুরী রুমা করোনায় আক্রান্ত হয়েছেন।

তাকে সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তবে সেখানে তার শাররীক অবস্থার অবনতি হওয়ায় দুপুর ২টা ৩৫ মিনিটে রাজবাড়ী স্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে রাজধানীয় নিয়ে যাওয়া হয়েছে।

সালমা চৌধুরী রুমা এমপির ব্যক্তিগত সহকারী লালন সরদার জানান, হালকা জ্বর থাকায় গত ২৮ জুলাই এমপি সালমা চৌধুরী রুমার নমুনা সংগ্রহ করা হয়। ওই সময় থেকে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। তবে গতকাল রবিবার রাতে তার করোনা পজিটিভ আসার সংবাদ জানানো হয় জেলা স্বাস্থ্য বিভাগ থেকে। সোমবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। ফলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ সিনিয়র নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, এমপি সালমা চৌধুরী রুমার স্বাসকষ্ট বৃদ্ধি পেয়েছে। যে কারণে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, এমপি সালমা চৌধুরীর অক্সিজেন লেভেল কমে গেছে। ফলে তিনি স্বাস কষ্ট পেতে শুরু করেছিলেন। যে কারণে তাকে হেলিকপ্টারে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি তার দ্রুত সুস্থতাও কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!