1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

প্রণোদনা বঞ্চিত শিক্ষক কর্মচারীদের পাশে কাজী সিরাজ

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৫৩৪ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ সরকার প্রদত্ত প্রণোদনা থেকে বঞ্চিত শিক্ষক কর্মচারীদের পাশে দাঁড়ালেন দানবীর খ্যাত রাজনীতিবিদ, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সদস্য কাজী সিরাজুল ইসলাম।
জানা যায়, করোনাকালীন উদ্ভুত পরিস্থিতিতে বন্ধ থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রণোদনা দিচ্ছে সরকার। দাপ্তরিক ভুলের কারণে সরকারি এই প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছে ফরিদপুরের অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ১৬ জন শিক্ষক কর্মচারী।

বোয়ালমারী উপজেলার সকল নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকার প্রদত্ত প্রণোদনা পেলেও কলেজটির বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এ তথ্য হালনাগাদ না থাকায় এ সুযোগ থেকে বঞ্চিত হয় সুনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠানটি। দেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও প্রচারের একমাত্র সরকারি সংস্থা ব্যানবেইস। বিষয়টি নিয়ে গত ৪জুন কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি দৃষ্টিগোচর হয় কাজী সিরাজুল ইসলামের। স্বপ্রণোদিত হয়ে নিজ নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি বঞ্চিত শিক্ষক কর্মচারীদের সরকার প্রদত্ত প্রণোদনার সম-পরিমাণ অর্থ নিজ তহবিল থেকে দেওয়ার ঘোষণা দেন তিনি।

কলেজটির অধ্যক্ষ ফরিদ আহমেদ জানান, কলেজটিতে দীর্ঘদিন কোন অধ্যক্ষ ছিল না, ভারপ্রাপ্ত হিসাবে নানা সময় বেশ কয়েকজন দায়িত্ব পালন করে। এসময় দাপ্তরিক সামান্য ভুলের কারণে অনার্স শাখার নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য হালনাগদ করা হয়নি। যে কারণে সরকার প্রদত্ত প্রণোদনা থেকে বঞ্চিত হয় তারা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ছাড়াও মন্ত্রণালায়ে দৌঁড়ঝাঁপ করেও লাভ না হলে কলেজটির প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী সিরাজুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে বঞ্চিতদের নিজ অর্থায়নে সকল সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা দেন। এতে বঞ্চিতরা কৃতজ্ঞতা প্রকাশ করেছে কলেজটির প্রতিষ্ঠাতার প্রতি।
এছাড়াও কলেজটির অধ্যক্ষ জানান, জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা কলেজটিতে ভর্তি হলে তাদের বিভিন্ন প্রকার শিক্ষা সহায়তা প্রদান করাও ঘোষণা দিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!