1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার

বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৭২৫ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে সাত হাজার টাকা অর্থদন্ড ও দুইটি ড্রেজার মেশিন ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাব্বির আহমেদ।

আদালত সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুর বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বটতলা এলাকায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় পাশের সালথা উপজেলার কাকদী গ্রামের হুমায়ন শেখকে ৫ হাজার ও একই উপজেলার বাতাগা গ্রামের রুস্তুম খানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২ টি অবৈধ ড্রেজার মেশিন ভেঙ্গে দেওয়া হয়।

নির্বাহী হাকিম সাব্বির আহমেদ জানান, বালু উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে এবং অবৈধ ড্রেজার মেশিন দুটি ভেঙ্গে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!