1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার

বোয়ালমারীতে মাদকদ্রব্যসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪০৪ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এসব মাদক কারবারিকে ফরিদপুর বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। যৌথবাহিনি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত-রাতে উপজেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মধুখালি উপজেলার দস্তরদিয়া গ্রামের জয়নাল সেখের ছেলে রতন সেখ (৩০), একই গ্রামের সিরাজ শেখের ছেলে সজীব শেখ (৩০)। বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সরবানদিয়া গ্রামের ইমামুল সেখ(৩৮), আমোরদী গ্রামের হাসেম সেখের ছেলে রেজাউল সেখ(৩২),তরিকুল সেখ(১৮), সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিউল আলম(৪৪) ও ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর গ্রামের মো. জাহিদ সেখের ছেলে মিলন সেখ(২৭)। এ ব্যাপারে বোয়ালমারী থানার পুলিশ উপপরিদর্শক শফিকুল আলম বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন ; মামলা নম্বর ৩৪।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে জানান। সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে ৭ জনকে মাদকসহ গ্রেপ্তার করেছে, মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!