1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

প্রয়াত ৭ আওয়ামীলীগ নেতার পক্ষে কোরবানী দিলেন আব্দুর রহমান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৫৮৬ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর-১ আসনের প্রয়াত সাত নেতার পক্ষে ৩টি গরু কোরবানি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মো. আব্দুর রহমান। কোরবানিকৃত পশুর মাংস অসহায়, দুস্থ ও পথচারীদের মধ্যে বিতরণ করা হয়।

ফরিদপুর-১ আসনের বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার প্রয়াত ৭ আওয়ামী লীগ নেতা হলেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার মৃধা, বোয়ালমারীর সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মরহুম আ. রাজ্জাক মোল্যা মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মফিজুর রহমান মঞ্জু মিয়া, মধুখালী উপজেলা আওয়ামী লীগের অপর সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মরহুম মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সহসভাপতি ও মধুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম দুলু মিয়া, মধুখালীর নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মির্জা আবুল কাইয়ুম, এবং আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল বাশার।পূর্বসূরি ত্যাগী নেতাদের স্মরণ ও শ্রদ্ধা প্রদর্শনের এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় জনসাধারণের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সুচনালগ্ন থেকে তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রতিকুল পরিবেশে অনেক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে প্রয়াত এই ৭ নেতা বলিষ্ট নেতৃত্ব দিয়ে সংগঠনকে শক্তিশালী করেছেন। স্থানীয় পর্যায়ে কিংবদন্তিতুল্য এই সাত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা অর্পণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় সাবেক সাংসদ আব্দুর রহমান তাঁর নির্বাচনী এলাকার প্রবীণ এই নেতাদের আত্মত্যাগ, আওয়ামী লীগের প্রতি একনিষ্ঠতা ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ এই মহতি উদ্যোগ গ্রহণ করেন।

বুধবার বিকেলে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের নেতৃত্বে সদ্যঘোষিত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাধ্যমে ৫শত দুস্থ পরিবারের মধ্যে এ মাংস বিতরণ করেন। এক প্রতিক্রিয়ায় আব্দুর রহমান বলেন, প্রয়াত নেতাদের জীবনের ত্যাগ-তিতিক্ষা ও ধারাবাহিক সংগ্রামের ফসল আজকের আওয়ামী লীগ। পূর্বসূরি এই নেতাদের দেখিয়ে যাওয়া পথ অনুসরণ করেই আজকের বাংলাদেশ। জাতির পিতার আদর্শের সন্তানদের স্মরণ ও আত্মার শান্তির জন্য আমার এ উদ্যোগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!