1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৫৮৭ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের আল নিয়ামত কনফেকশনারি এন্ড ভ্যারাইটিজ স্টোর থেকে বৃহস্পতিবার রাতে তিন বোতল মদসহ দোকান মালিক ফিরোজ মোল্যা(৫৯) কে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক মোঃ সাইফুদ্দিন আহমেদ বাদি হয়ে দুইজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

থানা সুত্রে জানা যায়, পৌর শহরের আল নিয়ামত কনফেকশনারি এন্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক পৌরসভার ১নং ওয়ার্ডের গুনবহা(তালতলা) গ্রামের ফিরোজ মোল্যা দীর্ঘদিন ধরে মদসহ বিভিন্ন মাদক দ্রব্য দোকানে রেখে বিক্রি করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক মোঃ সাইফুদ্দিন আহমেদ সংগীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে দোকানে তল্লাশি করে তিন বোতল মদ, যৌন বর্ধক ওষুধসহ ফিরোজ মোল্যাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় ফিরোজ মোল্যা পুলিশকে জানায়,ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের কোকাকোলার ডিলার শরীফ(৩০) নামে একব্যক্তির নিকট থেকে মদ সংগ্রহ করে সে বিক্রি করতো।আটক ফিরোজ মোল্যাকে শুক্রবার বেলা ১টায় থানা থেকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার -ইন -চার্জ মোঃ আমিনুর রহমান বলেন, ফিরোজ দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছিল।সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে তার দোকান তল্লাশি করে তিন বোতল মদ উদ্ধার করা হয়।এ ঘটনায় সরবরাহকারী সহ দুইজনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!