1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১১ জন পঠিত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শাহিনুর ইসলাম (২৮) নামে এক মাদকাসক্ত সন্তানকে প্রশাসনের কাছে তুলে দিয়েছেন তার মা সাহেরা খাতুন। বুধবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন শালবাহান ইউনিয়নের ভেল্কুগছ গ্রামে শাহিনুর ইসলামকে প্রশাসনের কাছে তুলে দেন তার মা সাহেরা বেগম৷

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।

বুধবার রাতে শাহিনুর মাদক না পেয়ে বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে এবং তার স্ত্রী, সন্তানকে মারধর করতে শুরু করে।

তাছাড়া শাহিনুর মাদকের টাকা না পেলে প্রায়ই এমন মারধর করতো তার ছেলে সন্তানদের উপর। পরে তার মা উপজেলা প্রশাসনকে মুঠোফোনে জানালে, খবর পেয়ে তৎক্ষণাৎ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক ঘটনাস্থলে ছুটে যান।

পরে আটক করা হলে তার মা ও স্ত্রীকেও মারধর করার কথা স্বীকার করেন ওই যুবক। সঙ্গে সঙ্গে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০০ টাকা জরিমানা ও বিনাশ্রমে এক বছর ১০ মাস কারাদণ্ডে দন্ডিত করা হয়।

এ সময় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক বলেন, আমরা মাদকাসক্ত যুবক শাহিনুর ইসলামের মা সাহেরা বেগমের মুঠোফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার কাছে মাদকদ্রব জব্দ করি এবং সে মাদক না পেয়ে তার সন্তান, স্ত্রী ও তার মাকে মারধর করে বাড়িঘর ভাঙচুর করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!