1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

স্ত্রীর স্বপ্ন পূরণে ১৬ লাখ টাকায় হাতি কিনলেন কৃষক!

  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯২ জন পঠিত

লালমনিরহাট  প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের এক কৃষক স্ত্রীর স্বপ্ন পূরণে তিনি হাতি কিনে বাড়িতে নিয়ে এসেছেন।

জানা যায়, প্রাণী সংরক্ষণ ও যত্নবান হতে দৈব নির্দেশ (স্বপ্নে আদিষ্ট) পান দুলাল চন্দ্রের স্ত্রী তুলসী রানী দাসী। ওই দৈব নির্দেশ পালনে কয়েক বছর আগে স্বামীর কাছে প্রথমে একটি ঘোড়া, রাজহাঁস ও ছাগল কিনে তাদের পরিচর্যা করেন তুলসী রানী দাসী।

কিন্তু এক বছর আগে আবারো দৈব নির্দেশ পান হাতি কিনে যত্ন নেওয়ার। এ নির্দেশনা পেয়ে পুনরায় স্বামী দুলালের কাছে হাতি কিনতে বায়না ধরেন তুলসী রানী। স্ত্রীর সেই স্বপ্ন পূরণ করতে ১১ বিঘা জমির দুই বিঘা বিক্রি করে হাতি ক্রয়ের পরিকল্পনা নেন দুলাল চন্দ্র।

পরিকল্পনা করে থেমে থাকেননি বরং খোঁজ-খবর নিয়ে সিলেটের মৌলভীবাজার গিয়ে সাড়ে ১৬ লাখ টাকায় হাতি কেনন তিনি। ২০ হাজার টাকা ট্রাক ভাড়া দিয়ে হাতি নিয়ে গত সপ্তাহে বাড়ি ফেরেন কৃষক দুলাল। হাতিকে দেখভাল করতে ইব্রাহীম মিয়া নামে এক মাহুতকে প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতনে মৌলভীবাজার থেকে নিয়ে আসেন তিনি।

এদিকে, গ্রামের প্রভাবশালী কৃষক দুলাল চন্দ্র হাতি কিনেছেন শুনে শুধু ওই গ্রামবাসী নয়, দূর-দূরান্ত থেকে মানুষজন হাতিটি দেখতে ভিড় করছেন দুলাল তুলসী দম্পতির বাড়িতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!