1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

নতুন শনাক্ত ২,৮৬৮, আরও ৪১ জনের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪৮৯ জন পঠিত

ঐতিহ্য বাংলা, করোনা ডেক্স :  গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮৬৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮২২ জনে।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯০ হাজার ৯৬৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৯৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৩ লাখ ৮৫১ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭৬ হাজার ৩৩৭ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৭ লাখ ৯৩১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!