1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ক্ষমতায় যাওয়ার নির্বাচন – খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের অস্তিত্ব থাকবে না-বিএনপির প্রার্থী নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান-শট গানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে ১ জন আটক, ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার খালেদা জিয়ার স্মরণে মতুয়া সম্প্রদায়ের মহাসমাবেশ ও প্রার্থনা সভা বোয়ালমারীতে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা ফরিদপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১৫ প্রার্থী  শীতবস্ত্র হাতে শীতার্ত মানুষের পাশে বোয়ালমারীর ইউএনও

ভারতীয় গরু আসায় হতাশ রাজশাহীর খামারিরা

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৫৬৩ জন পঠিত

রাজশাহী প্রতিনিধি : কোরবানির পশুর হাটে ভারতীয় গরু আসায় কমে গেছে দেশী গরুর দাম। এতে হতাশায় আছেন রাজশাহীর খামারিরা। তারা ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি জানাচ্ছেন।

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুহাট রাজশাহীর সিটিহাটে গিয়ে দেখা গেছে, কোরবানির হাটে এখন প্রচুর গরু উঠেছে। তবে ক্রেতা কম। হাটে দেশি গরুর পাশাপাশি আছে প্রচুর ভারতীয় গরুও। সেসব গরুর দাম তুলনামূলক কম। তাই দেশি গরুরও দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি সীমান্ত দিয়ে এসব ভারতীয় গরু আসছে।

স্থানীয় খামারিরা জানান, করোনা আর বন্যার কারণে এবার এমনিতেই পশুর দাম কম। এ অবস্থায় ভারতীয় গরু আমদানিতে দাম আরও কমছে। বাধ্য হয়ে কম দামেই বিক্রি করতে হচ্ছে। প্রতিবছর কোরবানির হাট শুরুর মাস দেড়েক আগে থেকেই দেশের বিভিন্ন এলাকার গরুর ব্যাপারিরা বাড়ি বাড়ি ঘুরে গরু কেনা শুরু করলেও এবার তাদের দেখা নেই।সব মিলিয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

রাজশাহীর তানোরের খামারি আব্দুস সালাম জানান, অন্যান্য বছর এসময় গরুর ব্যাপারিরা ঢাকার কোরবানির হাটের জন্য গরু কেনা শুরু করে দেন। কিন্তু এবার বেশিরভাগ ব্যাপারি ভয়ে গরু কিনছেন না। হাটে নিয়ে গেলেও ক্রেতারা মন মতো দাম বলছেন না। তাই বিক্রি না হওয়ায় ঠিক করেছেন, কোরবানির পরেই তিনি তার গরুগুলো বিক্রি করবেন।

রাজশাহীর সিটি বাইপাস এলাকার খামারি মালেক মিয়া বলেন, ‘বাড়িতে গরুর ব্যাপারি তো আসেই না। হাটে সাতটি গরু নিয়ে কয়েক দিন থেকে ঘুরছি। কিন্তু গরুর বাজার একেবারে কম। এ নিয়ে খুবই চিন্তায় আছি। গরুকে যে খাদ্য খাইয়ে লালন-পালন করেছি সেই দামই উঠবে না বলে মনে হচ্ছে। করোনা আর ভারতীয় গরু আসার কারণে আমাদের দুরাবস্থা।’

রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালু বলেন, ‘প্রথম দিকে হাটে তো ক্রেতাই ছিল না। এখন একটু একটু করে আসছেন।’

তবে তিনি দাবি করেন, হাটে ভারতীয় গরু কিছু এলেও দেশির সংখ্যা বেশি। ক্রেতারা চেয়ে গরুর সংখ্যা অনেক বেশি। তাই দাম কম।

জেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা অন্তিম কুমার সরকার জানান, জেলায় গরু-মহিষ রয়েছে প্রায় এক লাখ। আর ছাগল রয়েছে ২ লাখ ২৮ হাজার। অন্যান্য পশু রয়েছে ৪২ হাজার। সব মিলে কোরবানির জন্য পশু রয়েছে মোট ৩ লাখ ৭০ হাজার। কোরবানি শেষে উদ্বৃত্ত থাকবে এক লাখ গবাদিপশু। অতিরিক্ত পশু আর করোনার কারণে দামে প্রভাব পড়েছে।

এদিকে গরু আমদানির বিষয়ে বিজিবি রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, রাজশাহীতে তাদের চারটি খাটাল রয়েছে। এর মধ্যে একটি খাটাল দিয়ে ভারতীয় গরু আসছে বলে তিনি শুনেছেন। তবে চাঁপাইনবাবগঞ্জের খাটালগুলোর ব্যাপারে তার কাছে তথ্য নেই।

তিনি বলেন, ‘সরকার যদি খাটাল চালু রেখে গরু আমদানির সুযোগ দেয় তাহলে আমাদের কিছু করার নেই।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!