1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২ হাজার ৮৫৬ জন, মৃতু ৫০ জন।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪৬৬ জন পঠিত

ঐতিহ্য বাংলা, করোনা ডেক্স : দেশে একদিনে আরো ২ হাজার ৮৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ১১০ জনে। এ ছাড়া, গত চব্বিশ ঘন্টায় ৫০ করোনা রোগী মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২ হাজার ৮০১জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়।

এসময় অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৬ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ২০৮ জনে। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.০৩ শতাংশ।

নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে ৪১ জন পুরুষ ও ৯ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫.১৬ শতাংশ। ফলে দেশে করোনা থেকে মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১ লক্ষ ১৯ হাজার ২০৮ জন।

এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ২২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৩০ হাজার ৫৩৭ জনের। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ লাখ ৬৭ হাজার ৪৬৩ জন করোনা রোগী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!