1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

নতুন শনাক্ত ২,৭৪৪ জন, মৃত্যু ৪২

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪৯৮ জন পঠিত

ঐতিহ্য বাংলা, করোনা ডেক্স: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। নতুন করে মারা গেছেন ৪২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৫১ জন।

এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৭ হাজার ২০২ জনে।

বুধবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। এসময় তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি ৫১ লাখ ৮ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৮১২ জনের। অপরদিকে সুস্থ হয়ে ফিরেছেন ৯১ লাখ ২৮ হাজারের বেশি করোনা রোগী।

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪০ লাখ ২৮ হাজারের বেশি শনাক্ত হয়েছেন। নতুন এগার’শ জনসহ মারা গেছেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। সুস্থ হয়েছেন ১৯ লাখের মতো।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিকে ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে প্রায় ১৪’শ মানুষের। এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১ লাখ ৬৭ হাজার। সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ১৪ লাখের বেশি।

আক্রান্তে তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। গত এক সপ্তাহে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। দেশটিতে ১২ লাখের কাছাকাছি মানুষ, করোনা পজেটিভ হয়েছেন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৭০ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত পৌণে ৮ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন সাড়ে ১২ হাজার।

এছাড়া আক্রান্তে পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় প্রায় ৪ লাখ শনাক্ত হয়েছেন। নতুন ১৯৫ জনসহ, দেশটিতে মৃত্যুর সংখ্যা সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!