1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক

আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৭২ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, আমি বিজয়ী হতে পারিনি। বোয়ালমারী,আলফাডাঙ্গা, মধুখালির মানুষ যাকে ভোট দিয়ে বিজয়ী করেছে তার নেতৃত্বেই সকল কাজ হবে। আমি আগ বাড়িয়ে কিছু করতে চাই না, যিনি বিজয়ী হয়েছেন তাকে আমি সার্বিক সহযোগিতা করবো এলাকার মানুষের কল্যাণের জন্য। যিনি এমপি হয়েছেন তাকে সম্মান করতে হবে। সহযোগিতা করতে হবে।

গতকাল রবিবার (৮ মার্চ) বোয়ালমারী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার নাজিরুল ইসলাম।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, সারাদেশের মানুষ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এই বোয়ালমারী, মধুখালি আলফাডাঙ্গা বাসীর এতে কোনো অবদান নাই। আপনারা ফেল করেছেন। আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন,আগামী নির্বাচনে ফ্যাসিস্টদল ভোটের মাঠে থাকবে,জামাতের মার্কা আলাদা থাকবে,বিএনপির মার্কাও আলাদা থাকবে সেদিন বোঝা যাবে কার দলে কত ভোট, সেদিন প্রমাণিত হবে কার ভোটে কে এমপি হলো।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সিরাজ, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, বিএনপি নেতা ইকরাম হোসেন, বজরুল করিম চাঁদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন, কামরুজ্জামান হাসান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ বিল্লাল হোসেনসহ বোয়ালমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ মাহফিলে উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল মোনাজাত পরিচালনা করেন উপজেলা উলামাদলের সভাপতি মুন্সি সিরাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!