1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী পৃথক সংহিতা’য় বাড়িঘর অগ্নিসংযোগ, ৩৪ টি বাড়ি ভাঙচুর, লুটপাট, আহত -২০ আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ক্ষমতায় যাওয়ার নির্বাচন – খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের অস্তিত্ব থাকবে না-বিএনপির প্রার্থী নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান-শট গানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে ১ জন আটক, ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

কাশিয়ানীর সুন্দরী মাদকসহ বোয়ালমারীতে আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭৭ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে গাজা ও ইয়াবাসহ এক নারী মাদক-কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগস্ট সোমবার দিবাগত রাতে বোয়ালমারী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১ কেজি গাজা, ৪০ পিস ইয়াবা ও ১টি ফিচারফোনসহ তাকে আটক করে যৌথ বাহিনী। সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃত নারী মাদক কারবারির নাম সাথি আক্তার। সে পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রাম-এর রেজাউল শেখের স্ত্রী। সে গোপালগঞ্জ ভিত্তিক একটি মাদকচক্রের সদস্য।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত নারী মাদক কারবারি সাথী আক্তার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন। সে গোপালগঞ্জের একটি মাদক চক্রের সাথে জড়িত । গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই চক্রটি মাদক সরবরাহ করে থাকে। বোয়ালমারীতে মাদক সরবরাহ করতে এসে যৌথ বাহিনীর হাতে ধরা পড়ে ওই নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন -“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর তথ্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।”

এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের আহ্বান জানিয়েছে বোয়ালমারীতে অবস্থানরত সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ক্যাম্প

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!