1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

ই-কমার্স মুভারস অ‌্যাওয়ার্ড পেল ওয়ালটন

  • প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩৮৪ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটন। কোভিড-১৯ মহামারীর এ সময়ে ই-কমার্সের মাধ্যমে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠানটির অনলাইন সেলস প্ল্যাটফর্ম ওয়ালটন ই-প্লাজাকে এই সম্মাননা দেওয়া হয়।

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রবিবার রাজধানীর পূর্বাচলে আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত থেকে অ‌্যাওয়ার্ড গ্রহণ করেন ওয়ালটন গ্রুপের পরিচালক সাবিহা জারিন অরনা।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দীন।

এসময় অন্যদের মধ্যে ছিলেন- ই-ক্যাবের জেনারেল সেক্রেটারি আব্দুল ওয়াহেদ তমাল, ওয়ালটনের নির্বাহী পরিচালক তানভীর রহমান ও লিয়াকত আলী প্রমুখ।

করোনা পরিস্থিতির মধ্যেও সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের সার্বিক সুবিধার্থে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইলেকট্র্রনিক্স ও প্রযুক্তিপণ্য পৌঁছে দিচ্ছে ওয়ালটন ই-প্লাজা। এরই প্রেক্ষিতে ওয়ালটনের নিজস্ব অনলাইন সেলস প্ল্যাটফর্মকে ই-কমার্স মুভারস সম্মাননায় ভূষিত করা হয়।

প্রসঙ্গত, কোভিড-১৯ মোকাবিলার শুরু থেকেই ব্যাপক উদ্যোগ নিয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে ওয়ালটন। সারাদেশে স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শ্রেণি-পেশার মানুষের মাঝে পিপিইসহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছে। বিভিন্ন সরকারি-বেসকারি প্রতিষ্ঠানের করোনা মোকাবিলা ফান্ডে অনুদান দেয়ার পাশাপাশি দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও স্যানিটইজেশন কার্যক্রম চালাচ্ছে ওয়ালটন।

এছাড়াও, বাংলাদেশে নিজস্ব কারখানায় অক্সিজেন সরবরাহকারী যন্ত্র বা ভেন্টিলেটর, মেডিকার্ট রোবট, ইউভিসি ডিসইনফেক্যান্ট সিস্টেম, সেফটি গগলস, ফেস শিল্ড, হ্যান্ড সেনিটাইজারসহ বিভিন্ন চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জাম তৈরি ও বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!