1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী পৃথক সংহিতা’য় বাড়িঘর অগ্নিসংযোগ, ৩৪ টি বাড়ি ভাঙচুর, লুটপাট, আহত -২০ আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ক্ষমতায় যাওয়ার নির্বাচন – খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের অস্তিত্ব থাকবে না-বিএনপির প্রার্থী নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান-শট গানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে ১ জন আটক, ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

তৃণমূল মানুষের আরও বেশি সেবা করতে চাই – মুশা মিয়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৮৫ জন পঠিত

আমীর চারু বাবলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রীর ভিষণ বাস্তবায়নে তৃণমূল মানুষের আরও বেশি সেবা করতে চাই। ২৯ বছর যাবৎ বোয়ালমারী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে সাধারণ মানুষের পাশে আছি, তাদের সেবা করে যাচ্ছি। এ এলাকার মানুষ তিন বার আমাকে বিপুল সমর্থনের মধ্য দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি তাদের সেবায় অঙ্গিকারবদ্ধ।

এবার ফরিদপুর -১ আসনের মানুষের সেবা করতে চাই।” ফরিদপুরের বোয়ালমারীতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন- ফরিদপুর-১ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া

২৪ মে বুধবার পৌরসদরের বিলাসী শপিং কমপ্লেক্স হল রুমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মো. ইসরাফিল মোল্যার সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, শেখর ইউপি চেয়ারম্যান মো. কামাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. জাফর বিশ্বাস, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, আওয়ামীলীগ নেতা মো. মাসুদুর রহমান মাসুদ, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. মজনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শরীফ মো. বাকের ইদ্রিস প্রমুখ।

মতবিনিময়কালে এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া আরও বলেন, আমাকে যদি বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফরিদপুর-১ আসন থেকে মনোনয়ন দেন, তাহলে আমি আশা করি বিপুল ভোটে জয়লাভ করবো। সাধারন মানুষ চায় তাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্যের কাছে এসে তাদের সুখ দুঃখের কথা বলবে।

আমি এমপি নির্বাচিত হলে সব শ্রেণীর মানুষ আমার সাথে যে কোন সময়ে দেখা করতে পারবে। তাদের সুবিধা-অসুবিধার কথা বলতে পারবে। আমি তৃণমূলের মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের স্বার্থে, দেশের স্বার্থে আমাকে মনোনয়ন না দিয়ে যদি অন্য কাউকেও নৌকা প্রতীক দেন তাহলে বিগত বছর গুলোর মত শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে বরাবরের মতোই বিজয় উপহার দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!