1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্কুল সময় শিক্ষার্থীরা বাইরে ঘোরাঘুরি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে- ফরিদপুর জেলা প্রশাসক

  • প্রকাশিত : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৪৩ জন পঠিত
বোয়ালমারী  প্রতিনিধিঃ “ফরিদপুর শিক্ষায় পিছিয়ে, শেখ হাসিনা সরকার শিক্ষার অগ্রগতির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে আমাদের সেটা বাস্তবায়ন করতে হবে। স্কুল সময় কোন শিক্ষার্থী যেন স্কুলের বাইরে ঘোরাফেরা না করে। যদি স্কুল সময়ে ছাত্র-ছাত্রীরা বাইরে ঘোরাঘুরি করতে দেখা গেলে বা শিক্ষকগণ কোচিং করালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।’
এ সময় তিনি আরো বলেন, ‘শিক্ষকদের বলবো প্রাইভেট পড়ালে যদি শিক্ষার্থীরা বুঝে তাহলে শ্রেণি কক্ষেও বুঝবে। শ্রেণি কক্ষে পড়ালে বুঝেনা- প্রাইভেট পড়ালে বুঝে, এমন সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষকের নিকট প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের নম্বর কম দেওয়ার একটি সংস্কৃতি রয়েছে, এমন অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিভাবকদের বলবো আপনাদেরও ভূমিকা রাখতে হবে, আপনাদেরও শিক্ষার পরিবেশ সৃষ্টিতে কাজ করতে হবে।’ ফরিদপুরের বোয়ালমারীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ এসব কথা বলেন।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টায় উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে অবস্থিত কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং আমানা গ্রুপের পরিচালক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এই অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোশারেফ হোসাইন, কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিবুল হাসান, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস, যুবলীগের যুগ্ম আহবায়ক শাফিউল্লাহ শাফি প্রমুখ।
Write to আমীর চারু বাবলু

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!