1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৬২ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়।

সকাল ৮টায় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুলিশ, প্রেসক্লাব বোয়ালমারী, উপজেলা শিল্পকলা একাডেমি, জানা সমাজ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়া মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।

সকাল সাড়ে ৯টায় বোয়ালমারী জর্জ একাডেমি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন। তার সঙ্গে পতাকামঞ্চে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব। এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরমেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সম্পাদক মোশাররফ চৌধূরী , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় প্রমুখ।

সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে দিবসটি উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আলাদাভাবে নানা কর্মসূচি উদযাপন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!