1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে নতুন অফিস সময়ে বেশিরভাগ সরকারি অফিসে ঝুলছে তালা

  • প্রকাশিত : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৫১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের জারিকৃত প্রজ্ঞাপনের সময় অনুযায়ী ফরিদপুরের বোয়ালমারীতে প্রথম দিন নিদিষ্ট সময়ের পরেও অফিসে পাওয়া যায়নি বেশিরভাগ কর্মকর্তা কর্মচারিদের।
সকাল সাড়ে ৮টায় বোয়ালমারী উপজেলা পরিষদে গিয়ে বেশিরভাগ অফিসে তালা ঝুলতে দেখা যায়। একটি দুটি অফিসে কর্মচারীরা অফিস খুললেও দেখা মেলেনি কর্মকর্তাদের।

গত ২২শে আগস্ট মন্ত্রীপরিষদের বৈঠক শেষে দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ২৪ আগস্ট থেকে নতুন সময় সূচী সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস খোলা রাখার কথা থাকলেও বোয়ালমারী উপজেলা পরিষদে গেলে বেশিরভাগ অফিসে তালা ঝুলতে দেখা যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান মৃধার অফিস খোলা থাকলেও অফিস সহকারীরা জানান তিনি ছুটিতে রয়েছেন, তবে ছুটি কালীন কোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অফিসে পাওয়া যায়নি। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শাহানা কাকলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অ.দ.) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিষুষ কুমার ঘোষ, তথ্য কর্মকর্তা মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনের অফিস সকাল সাড়ে ৮টাও তালা ঝুলতে দেখা যায়। এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় খোলা থাকলেও পাওয়া যায়নি কর্মকর্তা কর্মচারীদের। এছাড়া চতুল ভূমি অফিসে ৮টা ৫১ মিনিটেও তালা ঝুলতে দেখা যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, সরকারের প্রজ্ঞাপনের নতুন সময়সূচি সকলেই অবগত আছেন। আশা করি সকলেই সরকারের নতুন সময়সূচি অনুযায়ী অফিস করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!