1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীতে গণধর্ষণের শিকার সংরক্ষিত ইউপি সদস্য, আটক-১

  • প্রকাশিত : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৮৫০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে পার্শ্ববর্তী উপজেলা আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের এক সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি বোয়ালমারী উপজেলার অমৃতনগর গ্রামে ছেলের জন্য বিয়ের পাত্রী দেখতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হন। এঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে এ ঘটনায় বোয়ালমারী থানায় সাত জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তোভোগী। আসামীরা হলো অমৃতনগর গ্রামের মৃত হাকিম মোল্যার ছেলে কাওছার মোল্যা (৫০). পৌরসভার রায়পুর গ্রামের জাহেদ বিশ্বাসের ছেলে লিজন (২২) মোঃ রেজাউলের ছেলে সাব্বির (১৯) আব্দুল হক বিশ্বাসের ছেলে শাহিদুল (২৭) মাজেদ বিশ্বাসের ছেলে ফারুক (২৮) হাসেম বিশ্বাসের ছেলে আব্দুল কাদের (৩২) ও প্রধান আসামী রায়পুর গ্রামের ওহেদ বিশ্বাসের ছেলে মাহাবুর।

থানা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের একজন মহিলা সদস্য শনিবার (২ জুলাই) সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামে পাত্রী দেখতে আসেন। এ সময় রায়পুর শশ্মান ঘাটের পাশে পাত্রীর বাড়িতে নেওয়ার কথা বলে সময়ক্ষেপন করে পাত্রীর সন্ধানদাতা মাহাবুর। পরে আরও কয়েকজন যুবক এসে পাত্রীর বাড়িতে নেওয়ার কথা বলে অমৃতনগর নজরুলের বাড়ির পাশে মেহগনি বাগানের নির্জন স্থানে টেনে হিচড়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণ শেষে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় ওই স্থান থেকে তাকে উদ্ধার করে।

পরবর্তীতে রবিবার (৩ জুলাই) সকালে ওই মহিলা মেম্বার বোয়ালমারী থানায় গিয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। এরপর দুপুরের দিকে প্রধান অভিযুক্ত মাহাবুব আলমকে (৩০) আটক করে পুলিশ। মাহাবুব বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রাম-রায়পুর এলাকার আব্দুল হকের ছেলে। সে পেশায় মাইক্রোবাসের ড্রাইভার।

এ ব্যপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ওই মহিলা মেম্বার বিষয়টি জানানোর সাথে সাথেই ঘটনার সাথে জড়িত মূলহোতা মাহাবুব আলমকে আটক করা হয়েছে। এছাড়া অন্যদেরও আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!