1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে নিহত দুই আ’লীগের পরিবারের পাশে দেলোয়ার হোসেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৭৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে ঈদের দিন প্রতিপক্ষের হামলায় নিহত দুই আওয়ামীলীগকর্মীর পরিবারকে আর্থিক সাহায্য করেছেন আমানা গ্রুপ লি. এর পরিচালক, তরুণ সমাজসেবক মো. দেলোয়ার হোসেন। উপজেলার ঘোষপুর ইউনিয়ের চরদৈত্তরকাঠি গ্রামে নিহত পরিবার দু’টির অসহায় সদস্যদের হাতে এ আর্থিক অনুদান তুলে দেন তিনি।

উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী বাজারে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় গত ৩ মে আকিদুল মোল্যা ও খায়রুল শেখ নামে দুই আওয়ামীলীগকর্মী নিহত হন। পরিবার দুটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ায় অসহায় পরিবার দুটিকে নগদ ১ লক্ষ টাকা প্রদান করেন তিনি। এছাড়া অসহায় পরিবার দুটির কথা চিন্তা করে তাদের ২টি ইজিবাইক দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন সমাজসেবক মো. দেলোয়ার হোসেন।

আর্থিক সহায়তা প্রদান কালে আমানা গ্রুপের পরিচালক মো. দেলোয়ার হোসেন বলেন, ঈদের দিন প্রতিপক্ষের হামলায় দুইজন আ’লীগকর্মী নিহত হওয়া খুবই দুঃখজনক। আরও দুঃখজনক দুটি পরিবারই উপার্জনক্ষম ব্যক্তি নেই। পরিবার দু’টির এতিম শিশুদের কথা চিন্তা করে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম তাদের পাশে দাঁড়িয়েছেন। আমি তাঁর থেকে অনুপ্রাণিত হয়ে পরিবার দু’টির জন্য কিছু করার চেষ্টা করছি। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করবো তারা যেন এই অসহায় এতিম দুটি আওয়ামী পরিবারের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেন।
তিনি বলেন, ফরিদপুরের জেলা পুলিশ সুপার একজন সৎ ও চৌকষ পুলিশ কর্মকর্তা আমি আশা করি তিনি এ হত্যা মামলার প্রকৃত দোষীদের আইনের আওতায় আনবেন। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাও চৌকষ ও দায়িত্ববান, তাঁর দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই বোয়ালমারীতে আইনশৃঙ্খার উন্নতি ঘটেছে। তিনি এ হত্যা মামলা প্রকৃত দোষীদের চিহ্নত করবেন বলে আমি আশা রাখি। আপনাদের প্রতি অনুরোধ অযথা নির্দোষ লোকের নামে মামলা দিয়ে হয়রানি করবেন না। এতে করে এই নিহত পরিবারের মতো নির্দোষ পরিবার ধ্বংস হয়ে যাবে।

তিনি আরও বলেন, আমি আজ অসহায় মানুষের পাশে গিয়ে সাহায্য সহযোগিতার যে হাত বাড়িয়ে দিচ্ছি তার সম্পূর্ণ কৃতজ্ঞতা আমার পরম শ্রদ্ধাশীল ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম এর। তিনি যদি আমাকে তার কাছে না টেনে নিতেন তাহলে আজ আমি এতো দূরে আসতে পারতাম না। মানুষের পাশে দাড়াতে পারতাম না। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারতাম না। আমার পরম শ্রদ্ধাশীল মানুষটির জন্য আজ আমি এতো দূরে এসেছি। মানুষের পাশে দাড়াতে পেরেছি। আপনাদের ফরিদপুর এক আসনের দানবীর খ্যাত কাজী সিরাজুল ইসলামের জন্য দোয়া করবেন।

নিহত পরিবারের এতিম শিশুদের সান্তনা দেন ও ভবিষ্যতে আমানা গ্রুপে তাদের চাকুরির প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব মিয়া, ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগের ত্রান ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. মোস্তফা জামান সিদ্দিকী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!