1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

ঈদুল ফিতর উপলক্ষে বোয়ালমারীতে কাজী সিরাজুল ইসলামের পক্ষে বস্ত্র বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ২ মে, ২০২২
  • ৩৮৩ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরীব দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগ ও কৃষকলীগের উপদেষ্টা ম-লীর সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।

এ উপলক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় কাজী সিরাজুল ইসলামের পক্ষে আওয়ামীলীগ, কৃষকলীগ ও জনপ্রতিনিধিদের নিকট ৩ হাজার বস্ত্র পৌঁচ্ছে দেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু।এসময় বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও কৃষকলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিশিষ্ট দানবীর আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম করোনাকালীন দীর্ঘ ৩ বছর চিকিৎসকের পরমর্শ অনুযায়ী এলাকায় আসেননি।

কাজী সিরাজুল ইসলাম বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে এক বেদনাদায়ক অধ্যায়ের ভেতর দিয়ে আমি ও আমার পরিবার অতিবাহিত করেছি। মহামারি করোনায় আমার জৈষ্ঠ্যপুত্র কাজী আমিনুল ইসলাম আমার জামাতা ও ভাই ইন্তেকাল করেছেন। এসময় আমার চিকিৎসকগণ আমাকে ঘর হতে বের হতে নিষেধ করে। আমি ৩ বছর অনেকটা গৃহবন্দী জীবন যাপন করেছি। কিন্তু আমার মন পড়ে থাকত আপনাদের মাঝে। ফরিদপুর-১ আসনের জনগণের কল্যাণে যতটুকু পেরেছি কাজ করেছি। আমার দুঃসময়ে অনেকেই আমার সাথে ফোনে যোগাযোগ করেছেন, সমবেদনা জানিয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ। যতদিন বেঁচে আছি আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আপনার আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!