1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

বোয়ালমারীতে স্কুলের বেঞ্চ চুরি, শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪২৬ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীর শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ‘বোয়ালমারীর জর্জ একাডেমি’ থেকে বেঞ্চ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ ২৯ জানুয়ারি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে বিদ্যালয়টির বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মোহসিন আলমের সম্পৃক্তা পান। পরে পুলিশ ওই শিক্ষকের বাড়ি থেকে বেঞ্চ উদ্ধার করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আব্দুল আজিজ ঢাকা শিক্ষা বোর্ডে দাপ্তরিক কাজে যান, এসময় বিদ্যালয় থেকে একটি জোড়া বেঞ্চ খোয়া যায়। এ ব্যাপারে প্রধান শিক্ষক পুলিশের দ্বারস্থ হলে পুলিশ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে চুরি রহস্য উদঘাটন করেন।

বিষয়টি জানা জানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পরে। তবে অভিযুক্ত শিক্ষক মো. মোহসীন আলম ৩০ জানুয়ারি স্কুল প্রঙ্গনে এক সংবাদ সম্মেলন করে দাবি করেন যে, তিনি বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম স্যারের কাছে আবেদন করে ব্যক্তিগত প্রয়োজনে বেঞ্চ নিয়েছেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের কোন আসবাবপত্র কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন না বা কাউকে অনুমতি দেওয়ার একতিয়ার সহকারি প্রধান শিক্ষকের নেই। যদি ওই শিক্ষক আবেদন করে থাকেন। তাহলে সে আবেদন ফাইলে থাকার কথা। এমন কোন আবেদনও আমি পাইনি। এতে প্রমাণিত হয় বেঞ্চ চুরি গেছে। বেঞ্চও চুরি করবে আবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করবে। আমার একদিনের অনপস্থিতে যদি বেঞ্চ চুরি হয় তাহলে কম্পিউটার, ল্যাপটবসহ মূল্যেবান জিনিসপত্র চুরি হতে পারে। এ কারণে ছাড় দেওয়ার কোন সুযোগ নাই।
অভিযোগের তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক আজিজ জানান, সিসি ক্যামেরার ফুটেজ তদন্তকরে মো. মোহসিন আলমের সম্পৃক্তা পেয়েছি। রবিবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিযুক্ত শিক্ষককে থানায় ডাকা হয়েছে। কর্তৃপক্ষ চাইলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!