1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বোয়ালমারীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৭৭৯ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারীতে আট বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনার আসামীকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৫ জুলাই রবিবার সকাল ১১টায় বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে সর্বোস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দ্রুত আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ মুর্তজা তমাল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ আনিসুজ্জামান তপু, মুশফিকুর রহিম, মো. নাঈম, অনিক, আলিমুজ্জামান শিমুল।মানববন্ধনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ জং হাবিব ও সমন্বয়ক ছিলেন মো রাব্বি।

যুবলীগের যুগ্ন আহবায়ক চৌধুরী রায়হান রকি বলেন, অবিলম্বে ধর্ষককে গ্রেপ্তার করে কঠিন শাস্তি দিতে হবে। বোয়ালমারীতে কোনো ধর্ষকের জায়গা হবে না। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে এর থেকে কঠিন কর্মসূচীর দিকে যাবো আমরা।

ধর্ষিত শিশুর বাবা  বলেন, তার অসহায় বাক প্রতিবন্ধী মেয়েটিকে যে ধর্ষণ করেছে তার দৃষ্টান্ত বিচার চাই। আমি গরিব মানুষ বিচার পেলেই আমি শান্তি পাবো।

উল্লেখ্য , গত ২৮ জুন পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর উত্তরপাড়া মাঠে ৮ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদি হয়ে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

এজাহার সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের ফারুক শেখের বখাটে ছেলে অনিক শেখ (১৯) প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।  ঘটনার দিন সকালে শিশুটির বাবা বাড়ীর পার্শ্ববর্তী কৃষি জমিতে কাজ করছিল। সকাল সাড়ে আটটার দিকে অনিক শেখ শিশুটিকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাশের পাট খেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর থেকে অভিযুক্ত অনিক পালাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!