1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীর প্রতিকূল পরিবেশেও চলছে মুজিববর্ষের গৃহনির্মাণের কাজ

  • প্রকাশিত : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৩৩ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরর বোয়ালমারীতে নানা প্রতিকুলতা উপেক্ষা করে দ্রুত এগিয়ে চলেছে গৃহহীন-ভূমিহীনদের জন্য মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহনির্মাণের কাজ। উপজেলাটিতে মুজিববর্ষ উপলক্ষে দু্ই পর্বে মোট ৩শ ২২টি গৃহহীন-ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে দুইকক্ষ বিশিষ্ট ৩২২টি সেমিপাকা ঘর।

ইতোমধ্যেই প্রথম পর্বের ১৯২টি ঘরের মধ্যে ৯২টি ঘর সুবিধাভোগী গৃহহীনদের দুই শতাংশ জমির মালিকানাসহ হস্তান্তর করা হয়েছে। বাকি ১শ ঘর হস্তান্তরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২য় পর্বে আরও ১৩০টি ঘর গৃহহীন ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে বৈর আবহাওয়া ও করোনা প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যও স্বাস্থ্য বিধিমত নির্মাণ-শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

সরজমিনে ঘুরে দেখা যায় নির্মাণাধীন গৃহগুলোর কাজ অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে, স্থানিয় প্রশাসনকে। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাসরি তদারকি করছেন প্রকল্পটি। শুরু থেকেই নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। খাস জমি উদ্ধারে বেগ পেতে হয় কোথাও কোথাও। প্রতিবন্ধকতা ছিল প্রকৃত ভূমিহীনদের যাচাই-বাছায়েও। স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি অফিসের সহযোগিতায় প্রকৃত ভূমিহীনদের চিহ্নিত করে সরজমিনে খোঁজখবর নিয়ে নির্বাচন করা হয় তাদের। প্রথমদিকে মৌসুম না হওয়ায় ভাল মানের নির্মাণ সামগ্রী অপ্রতুলতা আর সর্বশেষ করোনার প্রাদ্যুর্ভাব রোধে লকডাউনের সময় শ্রমিক সংকট কাটাতে বেগ পেতে হয় খানিকটা। চড়াই উৎড়াই পেরিয়ে আগামী জুনের প্রথম সপ্তাহের আগেই কাজের গুণগতমান ঠিক রেখে এসব ঘরের কাজ শেষ হবে বলে আশা ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

তিনি জানান মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে দ্বিতীয় দফায় প্রাপ্ত আরও ১শ ৩০টি ঘরের নির্মাণ কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। নির্মাণ কাজ শেষে এসব ঘরে দ্রুততম সময়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং পল্লী বিদ্যুতের সংযোগের ব্যবস্থা করে উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে। ঘরের নির্মাণ কাজের সার্বিক তদারিক করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

এ কাজে তাকে সহযোগিতা করছেন সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডেসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। প্রধানমন্ত্রীর উপহার জমিসহ সেমিপাকা এসব ঘর পেয়ে প্রচণ্ড খুশি গৃহহীন-ভূমিহীন পরিবারগুলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!