1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারী ১০ গ্রামে সৌদীর সাথে মিল রেখে ঈদুল ফেতর উদযাপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৪২৩ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঈদুল ফেতর উদযাপিত হয়েছে।

১৩ মে বৃহস্পতিবার উপজেলার রূপাপাত ও শেখর ইউনিয়নের শেখর,সহস্রাইল, কাটাগড়, মাইটকুমরা, দুর্গাপুর, রাখালতলি, গঙ্গানন্দপুর, গ্রামের প্রায় ২ শত পরিবারের কয়েক হাজার মানুষ ঈদুল ফেতরের নামাজ আদায় করেছেন। এ ছাড়াও পার্শ্ববর্তী ৩ টি গ্রামের সীমিত অনুসারী থাকায় তারাও নিকটবর্তী গ্রামে এসে ঈদের নামাজ আদায় করে।

সহস্রাইল দায়রা দরবার শরীফের ইমাম খান মোকলেসুর রহমান জানান, ‘আমাদের পুর্বপুরষ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার হযরত ইয়াছিন আলী (রহ.) পীরের অনুসারী। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মির্জাখিল পীরের তরিকাপ্রাপ্ত।’ মির্জাখিল পীরের অনুসারী মনে করে এক আল্লাহ, এক রাসুল, এক দ্বীন, এক উম্মাহ, এক চাঁদ, এক পৃথিবী তাই পৃথিবীর যে কোন স্থানে চাঁদ দেখা গেলে এবং ৩জন ইমানদার স্বাক্ষ্য দান করলে ঈদ উদযাপনের জন্য যথেষ্ট। যেহেতু মধ্যপ্রাচ্য বা সৌদি আরবে আগে চাঁদ দেখা যায় তাই সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা, ঈদুল ফেতর এবং ঈদুল আযাহার নামাজ আদায় করে থাকে মির্জাখিল পীরের অনুসারীরা। ঈদ উপলক্ষে এ সব গ্রামের প্রতিটি ঈদের জামাত ঘিরে ছোটখাটো গ্রামীণ মেলা বসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!